কুমিল্লা অফিস: নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮), মো. শহীদউল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুর রহিম ধানের ক্ষেতে নামেন। এ সময় জমিতে থাকা পল্লী বিদ্যুতের পিলারের সংস্পর্শে আব্দুর রহিম বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন বিদ্যুৎ¯পৃষ্ট হন। এসময় স্থানীয়রা গুরুতর তিনজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments