সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে ইসি। সুপ্রিম কোর্টের মহামন্য আপিল বিভাগে আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো.রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় মাননীয় নির্বাচন কমিশন তাঁর প্রার্থীতা বাতিল করেন। কিন্তু এবিষয়ে প্রার্থী রফিকুল ইসলাম মহামান্য হাইকোর্ট বিভাগে প্রার্থীতা বহালের জন্য রিট করলে ৬ মে তার প্রার্থীতা বহালের আদেশ প্রদান করে। মাননীয় হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন মাননীয় আপিল বিভাগে সিএমপি নং-৩৭৮/২০২৪ দায়ের করলে ৭ মে আদেশ No Order প্রদান করা হয়। এমতাবস্থায়, বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আগামী ৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করছেন।
এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে ভোট গ্রহণ সংক্রান্ত কার্যক্রম মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো। এ বিষয়ে কতৃপক্ষের নির্দেশনা ক্রমে পরবর্তী করণীয় জানানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments