স্টাফ রিপোটার: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ রাখা হয়েছে। দেশের প্রচলিত আইনে যাই থাকুক , অবৈধভাবে আয় করা টাকার ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ রেখেছে সরকার।
প্রস্তাবিত বাজেটে বলা হয়, কোন করদাতা ফ্লাট, জমির পাশাপাশি নগদ অর্থসহ স্থাবর সম্পত্তির জন্য ১৫ শতাংশ কর পরিশোধ করলে বৈধ হয়ে যাবে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বাজেট বক্তৃতায় বলেছেন, ডেটা ভেরিফিকেশন সিস্টেম চালু করায় বিভিন্ন কোম্পানির অপ্রদর্শিত আয় ও সম্পদের তথ্য প্রকাশ নিয়ে আইনি জটিলতা তৈরী হয়েছে।
মন্ত্রী বলেন, করদাতাদের আয়কর রিটার্নের এই ভুল সংশোধনের সুযোগ করে দেওয়া এবং অর্থনীতির মুল ধারায় অর্থের প্রবাহ বাড়ানোর লক্ষ্যে আয়কর আইনে প্রণোদনার ওপর একটি ধারা সংযোজনের প্রস্তাব করছি।
২০২০-২১ অর্থ বছরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় ১১ হাজার ৮৩৯ জন ২০ হাজার ৫০০ কোটি টাকা বৈধ করেন।যা ইতিহাসের এক বছরে সর্বোচ্চ কালো টাকা সাদা করার ঘটনা ছিল। কালো টাকা সাদা করতে ঐ বছর ১০ শতাংশ কর দেওয়ায় ২ হাজার ৬৪ কোটি টাকা রাজস্ব পেয়েছিল সরকার।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments