বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ৫৩তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রেজওয়ানুল হক খান এবং আইবিএ ক্যারিয়ার সেন্টারের কো-অর্ডিনেটর মো. ইফতেখারুল আমিন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) হচ্ছে দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির একটি অন্যতম সেরা ইনস্টিটিউট। তিনি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সুনাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আইবিএ গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ এবং ডিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments