রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে বাংলা- ১৪৩১ বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকালে ঐতিহ্যবাহী ইলুহার বিহারী লাল একাডেমী মাঠে সার্বজনিন কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম কালাম, শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল হাই,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল নয়নগীর প্রমুখ। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার উজ্জ্বল ডাকুয়া সভাপতিত্ব ও ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেল সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে উত্তরীয় পড়ানো হয়। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments