সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে প্রান্তিক মৎস্যচাষি এবং স্থানীয় সেবা প্রদানকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ই অক্টোবর) দিনব্যাপী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "ফুড ফর দ্যা হাংরি" (এফএইচ এসোসিয়েশন) এর আয়োজনে তানোর উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের অধ্যাপক ড. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: বাবুল হোসেন।
এফএইচের অ্যানিমেটর আব্দুল কাফির সঞ্চালনায় ও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে এ মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ আবুল কাশেম।
এতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বৃহৎ মৎস্যচাষী গোষ্ঠী, মৎস্যজীবী দল, মাছের খুচরো বিক্রেতা, মৎস্য খাদ্যের ডিলার, মাছের পোনা সরবরাহকারী, এনজিও প্রতিনিধি, ও সংস্থার সুফলভোগি সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তাব্যে ড. তারিকুল ইসলাম মৎস্যক্ষেত্রে বাজারজাতকরণের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি পরিবহন ব্যয় কমাতে জীবন্ত মাছ পরিবহনের পরিবর্তে বরফ দ্বারা সংরক্ষণ করে বাজারজাতকরণের উপর গুরুত্ব দেন। তিনি বলেন এতে মাছের গুনগত মান ও পুষ্টিতে তেমন কোন পরিবর্তন হয় না।
সভায় উপস্থিত বিভিন্ন স্তরের প্রতিনিধিগন মৎস্য সেক্টেরর ভ্যালু চেইন উন্নয়ন ও মান সম্মত সেবা প্রদানে পরস্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও স্বল্প মূল্যে কিভাবে মানসম্মত মৎস্য খাদ্য উৎপাদন করা যায়, মাছ বিক্রিতে ঢলন প্রথার বিলুপ্তিকরণ এবং মাছ চাষে কিভাবে ব্যয় কমানো যায় তার উপর আলোচনা করা হয়।
মূলতঃ মাছ চাষে নারীর অংশগ্রহণের মাধ্যমে জীবিকা ও পুষ্টির উন্নয়ন এবং পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে তানোর ও গোদাগাড়ী উপজেলায় ২০২২ সাল হতে এফএইচ আট শতাধিক পরিবারকে মৎস্যচাষে সহযোগিতা করে আসছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments