ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশায় ৩ কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩১) নামের এক যুবককে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গনমাধ্যমে জানান হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাটের মোহাম্মদ হোসেনর চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বাচ্চু ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম চর কালি গ্রামের সেলিম মিয়ার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শ (এসআই) মো. গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শ (এসআই) মো. গোলাম আযম, এএস আই গুলজার হোসেন, এএস আই মাইনুল হাসান, এ এস আই রিপন খান ও সঙ্গীয় ফোর্সে নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেনর চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে মো. বাচ্চু নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাসী করে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments