স্টাফ রিপোটার: ট্রেন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে বাতিলের কারণে চালক, শ্রমিক ও কর্মচারিরা কর্মবিরতি শুরু করেছেন। ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ১৩ এপ্রিল সকাল থেকে এ কর্মসুচি শুরু করে আন্দোলন কারীরা।পূর্বঘোষণা ছাড়াই এ কর্মসুচি পালন করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীগন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতি (পূর্বাঞ্চল) এর সভাপতি মো. মজিবুর রহমান বলেন, রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছে। এর আগেও কর্মবিরতি পালন করেছিলাম। রেল সচিব এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments