ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগ হতে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন পাশা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ মে) সংগঠনটির উপদেষ্টা ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ মনোয়ার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার(২৮ মে) সকালে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার নবীন বরন ও প্রবীণ বিদায়ী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়।আইন বিভাগের শিক্ষার্থী মো আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ মনোয়ার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস,এ রায়হান ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments