কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে কলারোয়া পৌর প্রেসক্লাবে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহ.সভাপতি সরদার জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলীর পরিচালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন-কলারোয়া থানার জামে মসজিদ এর ইমাম আসাদুজ্জামান ফারুকী। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌর প্রেসক্লাবের সহ.সভাপতি আলম হোসেন, সহ.সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সম্পাদক সেলিম খান, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক এম এ আলীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন গাজী, কলারোয়া রিপোর্টাস ক্লাবের কর্মকর্তা এসএম ফারুক হোসেন, সাংবাদিক আজগার আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক তাফহীমুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য-গত বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটায় প্রাইভেটকার সড়ক দুর্ঘটনায় কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান ও সদস্য রাসেল হোসেনসহ ৫জন আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত হয়ে খুলনায় চিকিৎসাধীন রয়েছে প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান। সোমবার সরদার ইমরান হোসেনের পায়ের অপারেশান করা হবে। তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments