পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় তারা বিভিন্ন বিভাগ ও হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমবেত হন। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে জোহা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে দুপুর সোয়া ১২টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সব বড় যানবাহন নগরীর খড়খড়ি বাইপাস হয়ে চলাচল শুরু করে। তবে কিছু ট্রাক আটকে থাকতে দেখা গেছে।
এদিন ধর্ষণের বিচার ৯০ দিন নয়, ১৫ দিনে তদন্ত শেষ করে ৩০ দিনের মধ্যে বিচার কার্যকর করতে হবে। অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন। আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইনটেরিম জবাব চাই’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’—ইত্যাদি স্লোগান দেন।
‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন,ধর্ষণের বিচার ৯০ দিন নয়, ১৫ দিনে তদন্ত শেষ করে ৩০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশবার ভাবে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন,সারা দেশব্যাপী ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থী,পেশাজীবীরা আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী শহরের বিভিন্ন কলেজ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে অবস্থান করেছে।
যানবাহন আটকে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহীতে খড়খড়ি বাইপাস রাস্তা থাকায় তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি।
অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments