সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়।
এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয় এ পদ্ধতিতে বিঘাতে প্রায় ৩৩ মন ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১২টায় সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় বোরো ধানের সমলয় চাষাবাদ বøক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা কৃষি প্রকৌশলী মাহবুব হোসেন।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এতে শ্রমিক, সার, বীজ সাশ্রয় হয়েছে। এমনকি ফলনও বেশি হয়েছে।
কৃষক আব্দুর রাজ্জাক ও সেলিম বলেন, এ পদ্ধতিতে কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের তত্ত্বাবধায়নে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করেছি। এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ হয়েছে আমি আমার ২০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ করেছি। ভালো ফলনও হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে। এ পদ্ধতিতে শতকে ১ মণ ধান উৎপাদন সম্ভব একটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কর্তন করতে পারে অল্প খরচে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments