রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নবাগত অফিসার ইনচার্জ মো. মোস্তফার মাদক নিয়ন্ত্রনে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক কারবারি শাকিলের স্ত্রী মিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ শাকিলের স্ত্রী মিমকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে
মিম স্বামী শাকিলের মাদক ব্যবসায় সহায়তাকারী হিসেবে কাজ করেন।
অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাকিলকে না পেলেও তার বসত ঘর থেকে ওই ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে শাকিলের স্ত্রী মিম ও তার স্বামী শাকিলকে আসামি করে উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ওই মামলায় মিমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৬ নভেম্বর) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়।
এদিকে মাদক ব্যবসায়ী শাকিলের বাবা মো. আফসের হোসেন হাওলাদার, ছেলে মাদকের মত ঘৃনিত ব্যবসায় জড়িত থাকায় তিনি লজ্জিত জানিয়ে প্রশাসনের কাছে ছেলের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা বলেন, বানারীপাড়া থানায় যোগদান করেই
সর্বনাশা মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক সেবক বা ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments