সাতক্ষীরা প্রতিনিধি: "সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি" স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক জেলা সম্মেলন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) সাতক্ষীরা পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এরপর সকাল সাড়ে ১১ টায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সদস্য শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কেএম শরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। এছাড়া বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ—সভাপতি আবুল হোসেন, সহ—সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সালেহা আক্তার, স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দীপালোক একাডেমীর পরিচালক ও সাংবাদিক বরুণ ব্যানার্জী, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, নবধারা একাডেমীর পরিচালক কামরুল ইসলাম, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, মনিরুজ্জামান ছট্টু, ইমরোজ, মোহাম্মাদ মনিরুজ্জামান, কবি ও শিক্ষক দিব্যানন্দ কুমার সরকার, সাংবাদিক প্রতাপ সিং, রুবেল হোসেন, তাহিয়াতুল হক মুকুল প্রমূখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভায় বিগত ২ বছরের আয়—ব্যয় এর তথ্য বিবরণী পেশপূর্বক অডিট কমিটি গঠন করা হয় এবং জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর জেলা সংসদের সহ—সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত জেলা সংসদের কমিটির তালিকা কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায় এর কাছে হস্তান্তর করেন আবু আফ্ফান রোজবাবু। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে যাচাই—বাছাই শেষে আগামী ২ বছরের জন্য শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি, সুরেশ পাণ্ডেকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উদীচী সাতক্ষীরা জেলা সংসদের কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায়। কমিটির অন্যান্যরা— সহ—সভাপতি আবুল হোসেন, আবু আফফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। সহ—সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন ও তামান্না জাবরিন। কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মুন্না। সম্পাদকমন্ডলীরা হলেন— ফারজানা রুবি মুক্তি, মৃত্যঞ্জয় কুমার বিশ্বাস, কর্ণ বিশ্বাস, বিউটি চক্রবর্তী, মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য আ: সবুর বিশ্বাস, কাজী মাসুদুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, এসএম হাবিবুল হাসান, সালেহা আক্তার, মোঃ আজিজ, শান্তি গোপাল চক্রবর্তী, লিয়াকত আলি ও কো—অপ্ট সদস্য দুজন। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি সুখেন রায় ও কে এম শরিফ সবার শপথ বাক্য পাঠ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments