কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।। বিয়ের দাবি নিয়ে কলাপাড়ায় প্রেমিক বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুনী। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের এমন ঘটনা ঘটে। এ সময় প্রেমিক যুবকের মা ঘর তালাবদ্ধ করে রাখে বলে তরুনীর অভিযোগ। ওই তরুনী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য এইচএসি পাশ করেছে। তার বাড়ি পৌর শহরের চিংগড়িয়া এলাকায়।
ওই তরুনী জানায়, সে প্রায় দেড় বছর আগে লোন্দা গ্রামের মো.ফারুক মৃধার ছেলে তারেকের সাথে বৈশাখী মেলায় পরিচয় হয়। পরে তাদের মধ্যে মুডোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যায় এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে এবং ওই তরুনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।
এ বিষয়ে তারেকের মুডোফোন বন্ধ পাওয়া গেলেও তার পিতা ফারুক মৃধা সাংবাদিকদের জানান, তার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments