বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাস চালকদের সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার ও শাস্তির দাবিতে দু'দিন ধরে সকল পরিবহন, লাইব্রেরিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি।
এদিকে খোজ নিয়ে জানা গেছে,দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও বন্ধ রয়েছে। এছাড়াও বাস ও লাইব্রেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দূরের শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছে না, সঠিক সময়ে পরীক্ষা দিতে পারছে না। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারছে না।
এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম
বলেন, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী দোষীদের বিচার হবে বলে উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাইমুন হাসান রাব্বি অভিযোগ জানিয়ে বলেন, রোযার মাসে এরকম ভোগান্তি অনাকাঙ্ক্ষিত। বিষয়টা দ্রুত সমাধান হোক, আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক তাপস বালার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল থেকে উপাচার্য স্যারের সাথে এ বিষয়ে মিটিং হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি।
এসময় শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল এর মধ্যে কোনো সমাধান না হলে যানবাহন সচল রাখতে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ, গত ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে দুদফায় সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী ও দুই বাসচালক আহত হন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments