স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোরেলে কিছু যাত্রীর বিরুদ্ধে ‘লুপ রাইডিং’ বা এক স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর মতিঝিল টার্মিনাল স্টেশনে ট্রেন পরিচালনা পদ্ধতিতে নতুন কিছু পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল ব্যবহারকারীদের অভিযোগ, উত্তরাগামী কিছু যাত্রী উত্তরা থেকে আসা ট্রেনে সচিবালয় স্টেশন থেকে উঠে মতিঝিল পর্যন্ত যান। তবে মতিঝিলে নেমে যাওয়ার বদলে তারা ট্রেনেই বসে থাকেন এবং একই ট্রেনে আবার উত্তরা অভিমুখে যাত্রা শুরু করেন। এর ফলে মাঝপথের স্টেশন—বিশেষ করে সচিবালয় ও শাহবাগ থেকে ওঠা যাত্রীরা ব্যস্ত সময়ে আসন পান না।
এমন অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)–এর অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিলে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। কিন্তু এখন যাত্রীরা মতিঝিল স্টেশন থেকেই অন্য একটি নতুন ট্রেনে উঠতে পারবেন। ফলে কোনও যাত্রী মতিঝিলে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। সবাইকে ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।
এ ছাড়া প্ল্যাটফর্ম বা স্টেশনের ভেতরে অযথা অবস্থান কমাতে চেক-ইন ও চেক-আউটের মধ্যবর্তী অনুমোদিত সময়ও কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের বেশি কেউ সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে, এসব পদক্ষেপের ফলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং ব্যস্ত সময়ে আসন বণ্টন আরও স্বাভাবিক হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments