জাবি প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম প্রেস্টিজিয়াস ইয়ুথ এওয়ার্ড "জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২৩" পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হিরক।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় মোহাম্মদ হিরককে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।
জানা যায়, মোহাম্মদ হিরক তার প্রতিষ্ঠিত ওষুধ রিলেটেড ইনফরমেশন শেয়ারিং প্লাটফর্ম 'Clear Concept' এর জন্য এই এওয়ার্ড পান। এছাড়াও তাদের আরেকটি চমৎকার উদ্যোগ রয়েছে যেখানে এই ওষুধ কেন খাবো?গ্রুপের মাধ্যমে মানুষজনের মাঝে ওষুধ বিষয়ক সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছেন হিরক।
মোহাম্মদ হিরক বলেন, "ধন্যবাদ জানাই আমার টিম মেম্বারদের। পুরস্কারটি পেয়ে আমরা সকলেই আনন্দিত। আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। তারা আসলে জানে না কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন বা কেন ব্যবহার করা হয়। তাদেরকে এ বিষয়ে সচেতন করাই আমাদের এ প্লাটফর্মের কাজ। আমরা দূর দূরান্তের মানুষ , গ্রামাঞ্চলের ফার্মেসীর দোকান এবং গ্রাম এলাকায় যেসব ছোটখাট ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে থাকে তাদেরকেও সচেতন করছি।"
তিনি শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আরও বলেন, "যেকোনো কাজেই লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। সব সময় টিম গঠন করে কাজ করতে হবে। নিয়মিত একটু একটু করে ডেভলপ করতে হবে। তাহলে সফলতা আসবে।"
এর আগে টানা ২ বছরেও জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড পেয়েছিলেন জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের শাওন মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৮ তম আবর্তনের আয়েশা আকতার ইতি।
উল্লেখ্য, তারুণ্যের বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ছয় আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরে আসছে তাদের সাফল্যের গল্প।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments