বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে স্থান পেয়েছে হবিগঞ্জের কৃতি শিশু সৈয়দ জাওয়াদের অংকণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
কৃর্তিমান শিশু সৈয়দ জাওয়াদ মোহাইমিনের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে রাখার সিদ্ধান্ত দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশ সুপ্রীম কোর্টে আয়োজিত জাতীয় দিবসের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার সৈয়দ আক্রামুজ্জামান।
উল্লেখ্য যে, সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন, হবিগঞ্জের লস্করপুর পশ্চিম হাবিলীর সৈয়দ আম্বিয়া উজ্জামান এবং সুলতানশী হাবিলীর সৈয়দ মোহাম্মদ হেলালের নাতি, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের ভাতিজা।
সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সৈয়দ আক্রামুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চ অফিসার পদে কর্মরত আছেন।
হবিগঞ্জের কৃতি শিশু সৈয়দ জাওয়াদ আলোকিত মানুষ হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments