স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্রকারিরা এখনো কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
শুক্রবার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার হাসনাত বলেন, ১৫ ও ২১ আগস্টের ঘটনা একসূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল সুপরিকল্পিত ভাবে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিমমভাবে হত্যা করে দেশ এবং দেশের উন্নয়নকে ক্ষতি সাধন করেছিল। দীর্ঘ সময় পর আবারো জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসায় আজকে বিশ্বব্যাপী বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।
তিনি বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ ছাড়া অন্যকোনো সরকারের কথা কল্পনা ও করে না। আগামীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নই আবারো জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে।
এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments