বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল ২০২৪ বিকেল ৪ টা পর্যন্ত। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে এরমধ্যে রানীশংকৈল উপজেলাও রয়েছে।
চেয়ারম্যান পদে ৩ জন হলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের।
ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন হলেন- রানীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, রমজান আলী, শ্রমিক নেতা, সাংবাদিক, হযরত আলী ,উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী, ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়|
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও শারমিন আক্তার।
রানীশংকৈল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন। ৬৬টি কেন্দ্রে আগামি ২১ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments