ডেস্ক রিপোর্ট: ‘গণমাধ্যমকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে।গণমাধ্যমের স্বাধীনতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।গণমাধ্যমকে কোনভাবেই বৈষম্যের শিকার হতে দেয়া যাবেনা।’ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ফার্মগেটের কার্যালয়ে প্রতিষ্ঠার ১ যুগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বরুয়া এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নের এখনি সময়।এত দিন গণমাধ্যমের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা হয়েছে।বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব হতে হবে।সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসসহ সকল উপদেষ্টাদের গণমাধ্যমের স্বাধীনতার দিকে নজর দিতে হবে।বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস বিশ্বে অত্যন্ত সমাদৃত ও সম্মানিত ব্যক্তি, আমরা প্রত্যাশা করব তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জাতি হিসেবে আমাদেরকেও সম্মানিত করবেন।বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ডিজিটাল মিডিয়া বিশ্বে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।এই ডিজিটাল মিডিয়ার অগ্রগতির একযুগে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।আমি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করি।বাংলাদেশের বৃহৎরাজনৈতিকদল হিসেবে বিএনপি'র পক্ষথেকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সকল উদ্যোগকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতিও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাবীণ এই শিক্ষক।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিকুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন দেওয়ার নামে তামাশা করা হয়েছে।তৎকালীন আওয়ামীলীগের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দলীয় পদ পদবী দেখে অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছে।মন্ত্রীতার নিজের টেবিলে নিবন্ধনের আবেদন পূরণ করে নিয়ে তার খেয়াল খুশি মতো অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছে।আমরা বর্তমান সরকারের কাছে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।সেই সঙ্গে অনলাইন গণমাধ্যম নীতিমালা সংস্কার করার দাবীও জানা নতিনি।
অনুষ্ঠানে কেককেটে উৎযাপন করা হয় এক যুগপূর্তি।উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, পলিটিক্স নিউজের সালেহ আহমেদ রশিদ অলক, ইএনবি নিউজ এর মনিরুজ্জামান জুয়েল, ফটো নিউজ এর আবু সুফিয়ান রতন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলার টিভি ৭১.কম লায়ন জিএম হাফিজুর রহমান, সোনার বাংলা টিভির সাব্বির আহমেদ রনি, চ্যানেল ৯৩ এর জাহাঙ্গীর আলম তুষার, আরএইচ সেন্টারের নির্বাহী পরিচালক আনিসুদ্দিন, প্রাইম নিউজ ডটকম এর রাশেদ বাবু হাবিবুর রহমান কামাল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments