কয়রা প্রতিনিধি: খুলনা-৬ সংসদীয় আসনের কয়রা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। চলছে ভোট গণনা।
স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা জানিয়েছেন, খুলনা-৬ এর নৌকার প্রার্থী নির্বাচিত হবেন।
উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ১৭০ এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।
কয়রা উপজেলার গাজী শহিদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে। মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন। শীতকাল হওয়ায় ভোটারের উপস্থিতি সকালে কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।
এদিকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে উপজেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, আনসার, সেনা সদস্য ও বিজিবি।
কয়রা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জনাব কামাল হোসেন জানিয়েছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণে উপজেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments