ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসের কাছে একটি পার্কে বজ্রপাতের পর শুক্রবার ৫৬ তম বিবাহ বার্ষিকী উদযাপন করা এক বয়স্ক দম্পতি সহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটনের অগ্নি ও জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু আগে (২৩০০ জিএমটি) হোয়াইট হাউসের রাস্তার ধারে একটি ছোট পার্ক লাফায়েট স্কোয়ারে বজ্রপাত হয়, যার ফলে দুই পুরুষ এবং দুই মহিলা ‘গুরুতর আহত হন’।
আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শুক্রবার সকালে মেট্রোপলিটন পুলিশ আহতদের মধ্যে দুজন উইসকনসিনের জেনেসভিলের ৭৫ বছর বয়সী ডোনা মুলার এবং ৭৬ বছর বয়সী জেমস মুলারকে মৃত ঘোষণা করেছে।
তাদের ভাগ্নি মিশেল ম্যাকনেট ‘মিলওয়াকি জার্নাল সেন্টিনেলকে’ জানিয়েছেন, এই দম্পতি উচ্চ বিদ্যালয় থেকে প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন এবং রাজধানীতে তাদের বিবাহ বার্ষিকী উদযাপনে যোগ দেন।
পুলিশ জানায়, পরে শুক্রবার বজ্রপাতে আহত ২৯ বছর বয়সী তৃতীয় ব্যক্তিও মারা যান। আহত অপর প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন ‘এই মর্মান্তিক প্রাণহানির কারণে দুঃখিত।’
প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, ‘এখনও যিনি জীবনের জন্য লড়াই করছেন আমরা তার জন্য প্রার্থনা করছি।’
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেছেন, বজ্রপাত প্রত্যক্ষ করার পর ইউএস সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশ চারজনকে সাহায্য করতে ছুটে এসেছে।
বজ্রপাতের শিকার এই চারজন দৃশ্যত ঝড় থেকে রক্ষা পেতে পার্কের একটি গাছের নিচে আশ্রয় নিতে চেয়েছিল।
ম্যাগিওলো ওয়াশিংটন পোস্টকে বলেছেন ‘গাছগুলি নিরাপদ জায়গা নয়’ এবং ‘যে কেউ গাছের নিচে আশ্রয় নিতে গেলে সেটা হবে খুবই বিপজ্জনক জায়গা।’
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments