সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। পুলিশ অভিযুক্ত বাবা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভূক্তভোগী মেয়ের মা এসে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments