স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নতুন বীমা প্ল্যান ‘নির্ভর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্ল্যানটি আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হয়।
বীমা পলিসির পুরো মেয়াদ জুড়ে যেন গ্রাহকদের প্রিমিয়াম দেয়া না লাগে; এবং এর পাশাপাশি, মেয়াদ পর্যন্ত বীমাগ্রহীতার জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে এই রেগুলার ইনকাম প্ল্যান ‘নির্ভর’ নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। এই পলিসির মূল বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করার পর গ্রাহক বাকি মেয়াদে নিয়মিত আয়ের সুবিধা পাবেন। বীমা মেয়াদ চলাকালীন পুরো সময় গ্রাহক জীবন বীমা কাভারেজের আওতায় থাকবেন। এই পলিসিতে ১০-২৫ বছরের মেয়াদে প্রিমিয়াম প্রদান করতে হবে মাত্র ৫-১০ বছর। এছাড়া, বাকি সময় জুড়ে গ্রাহক নির্ধারিত আয় ও মেয়াদ শেষে আকর্ষণীয় মুনাফার সুবিধা উপভোগ করতে পারবেন। মাত্র ১ লাখ টাকা থেকে শুরু করা যাবে এই অনন্য বীমা পলিসিটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ - এর ¬¬¬অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; ও চিফ অপারেটিং অফিসার, মো. সাউদ ইমরান সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা, বীমা খাতের বিশেষজ্ঞ ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ বিষয়ে গার্ডিয়ান লাইফ - এর ¬¬¬অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবনী ও আধুনিক বীমা সেবা নিয়ে এসেছি। ‘নির্ভর’ এমন একটি সহজ ও নির্ভরযোগ্য বীমা প্ল্যান, যা গ্রাহকদের জীবনকে আরও বেশি নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বীমা খাতকে দেশের সব মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে মাইক্রো-ইন্স্যুরেন্স, ইন্স্যুরটেক, ব্যাংকাস্যুরেন্স সহ অন্যান্য উদ্ভাবনী বীমার ধারণা নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। ‘সবার জন্য বীমা’ এই লক্ষ্য নিয়ে কাজ করা গার্ডিয়ান লাইফ এরই মধ্যে দেশের ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষকে বীমা সুবিধার আওতায় নিয়ে এসেছে। একইসাথে, তারা ৪৫০-টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। পাশাপাশি, দেশজুড়ে সাড়ে ৪ শ’রও বেশি পার্টনার হাসপাতাল থেকে গার্ডিয়ান লাইফের গ্রাহকরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা। ক্যাশলেস ফেসিলিটিস এর মাধ্যমে গ্রাহকরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইনের মাধ্যমে পার্টনার হাসপাতাল থেকে নিতে পারছে নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা কোন পেমেন্ট ছাড়াই। গ্রাহকের যেকোনো প্রয়োজন পূরণে সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা কাজ করছে গার্ডিয়ান লাইফ-এর হেল্পলাইন (১৬৬২২)।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments