বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপৃুর গ্রামে স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ধর্ষক সোলাইমান হোসেনকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর পশ্চিমপাড়া গ্রামের লিচু মিয়ার ছেলে সোলাইমান হোসেন (২৩) প্রতিবেশী ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন ধর্ষিতা শিশুকে উদ্ধার করে। ধর্ষক সোলাইমান হোসেন পালিয়ে যায়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন পুলিশ। অভিযান চালিয়ে ধর্ষক সোলাইমান হোসেনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবারের অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments