বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে শুরু করছে ‘এসইউবি এ্যাডমিশন ফেয়ার ২০২৫’।
ফেয়ার চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য থাকছে ১০–৭৫% মেধাভিত্তিক স্কলারশিপ, এছাড়া মেলার সময় ভর্তি হলে শিক্ষার্থীরা বিশেষ গিফট পাবেন। ফেয়ারে অংশগ্রহণ আরও সহজ করতে শিক্ষার্থীদের জন্য কুড়িল থেকে ক্যাম্পাস পর্যন্ত ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে।
এই ফেয়ার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান বলেন:
“এসইউবি এ্যাডমিশন ফেয়ার ২০২৫ আমাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। এই আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং গুণগতমানসম্পন্ন করে তোলাই আমাদের লক্ষ্য।”
ফেয়ারটি শুধুই ভর্তি সংক্রান্ত নয়, বরং শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন ও সুবিধা সরাসরি জানার সুযোগও প্রদান করছে। আমাদের স্থায়ী ক্যাম্পাসে রয়েছে সুবিশাল সবুজ মাঠ, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে। এছাড়া, স্মার্ট ল্যাব এবং আধুনিক শিক্ষার সরঞ্জাম শিক্ষার্থীদের আধুনিক ও প্র্যাকটিক্যাল শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।
শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার জন্য রয়েছে ৩৬টি নিজস্ব বাস, যা ঢাকার ১৩টি রুটে নিয়মিত যাতায়ত করে। এছাড়া, বিভাগ ভিত্তিক ২৫টি আধুনিক ল্যাব রয়েছে, যার মধ্যে ১৭টিই ফার্মেসি বিভাগের। শিক্ষার্থীদের বিনোদন ও সামাজিক কার্যক্রমের জন্য ৭টি সেন্ট্রাল ক্লাবের অধীনে রয়েছে মোট ১৭টি ক্লাব । এছাড়া, ক্যাম্পাসে সুবিশাল লাইব্রেরি, মসজিদ ও আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন হোস্টেল সুবিধা এবং উচ্চ গতির ওয়াইফাই রয়েছে, যা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাসহায়ক পরিবেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ দেয়।
বিশ্ববিদ্যালয়টি ৪টি স্কুলের অধীনে পরিচালিত, যেখানে মোট ১০টি বিভাগ রয়েছে— আর্কিটেকচার, বিজনেস, সিএসই, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড ইঞ্জিনিয়ারিং এবং নিউট্রিশন সায়েন্স, জার্নালিজম, আইন, ফার্মেসি ও পাবলিক হেলথ। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দের মাধ্যমে এসব বিভাগে শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়।
এছাড়া, আমাদের রয়েছে ১৫,০০০+ এ্যালামনাই নেটওয়ার্ক, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি নিশ্চিত করতে আমাদের রয়েছে ডেডিকেটেড ক্যারিয়ার হাব ক্লাব, যার অধীনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিঙ্কেজ কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পভিত্তিক গবেষণা, ইন্টার্নশিপ ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
ফেয়ারে আগত শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিভাগের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এবং ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন।
যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.sub.ac.bd
হেল্পলাইন: 16665, অ্যাডমিশন অফিসঃ 01766663558, 01766662982
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments