ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিজেদের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের বিশেষ এসব অফার অরেঞ্জ ক্লাব মেম্বারদের ঈদকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যময়, উপভোগ্য ও আনন্দের।
কোরবানি ও অতিথি আপ্যায়নের প্রস্তুতির সময়ে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করে তুলতে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। সিঙ্গার, ইলেকট্রোমার্ট, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম.কে. ইলেকট্রনিকসের মত জনপ্রিয় সব ব্র্যান্ড থেকে ফ্রিজ ও টেলিভিশনের মত প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় অরেঞ্জ ক্লাবের মেম্বাররা এখন উপভোগ করবেন সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। সীমিত সময়ের জন্য দেয়া অফারগুলো এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোডের মাধ্যমে উপভোগ করা যাবে, যা ঈদের কেনাকাটাকে করবে দুশ্চিন্তামুক্ত।
অরেঞ্জ ক্লাবের মেম্বাররা যেন ঝামেলামুক্ত হয়ে কোরবানির প্রস্তুতি নিতে পারেন, তাই বিভিন্ন অ্যাগ্রো ব্র্যান্ডের সাথেও অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এর ফলে, এসব ব্র্যান্ডের থেকে সেবা গ্রহণে অরেঞ্জ ক্লাব মেম্বাররা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রয়াস অ্যাগ্রো ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে দিবে বিনামূল্যে পশু ডেলিভারি, পশুখাদ্য ও ছাড়কৃত পশু কোরবানি সেবা। আর ঢাকায় যারা শুদ্ধ খামার থেকে পশু কিনবেন, তারা উপভোগ করবেন ফ্রি হোম ডেলিভারি, বিনামূল্যে পশুখাদ্য এবং অন্যান্য বিশেষ সুবিধা। এছাড়াও, অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য থাকছে সহজ শর্তে পেমেন্ট সুবিধা, হোম ডেলিভারি এবং অতিরিক্ত বিভিন্ন ঈদ অফার।
এ নিয়ে বাংলালিংকের ডিরেক্টর অব মার্কেটিং অপারেশনস মেহেদী আল আমীন বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগ, একতা ও উদারতার বার্তা নিয়ে আসে। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ঈদের প্রস্তুতি আরো স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই, যেন তারা তাদের প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটাতে পারেন। বাসায় কোরবানির পশু পৌঁছে দেয়া থেকে শুরু করে গ্রাহকরা যেন বাসাকে নতুন করে তুলতে পারেন, এজন্য আমরা এ চমৎকার উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমরা আমাদের বিশ্বস্ত গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি।”
অর্থবহ অংশীদারিত্ব ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রাহকদের জীবনকে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। এর মাধ্যমে ডিজিটাল অপারেটরটি গ্রাহক সন্তষ্টিতে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments