ডেস্ক রিপোর্ট: ব্যাংক খাতে বড় ধরনের ক্ষতির ধাক্কা সামাল দিতে না পারার মধ্যেই এবার আর্থিক প্রতিষ্ঠান খাতে বিনিয়োগ করা হাজার হাজার পুঁজিবাজার বিনিয়োগকারী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন। বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন কাঠামোর আওতায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ার পর এই উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ফলে বিনিয়োগকারীদের বিপুল অঙ্কের শেয়ারমূল্য কার্যত শূন্যে নেমে আসে। সেই অভিজ্ঞতার পর এবার একই ধরনের আশঙ্কা দেখা দিয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতেও।
ঘোষিত ৯টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। ফলে সম্ভাব্য বন্ধের খবরে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশ্বাস দিলেও, এসব প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও করপোরেট আমানতকারীদের বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। এতে করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ আরও তীব্র হচ্ছে।
সূত্র: নয়া দিগন্ত
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments