বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: দুই যুগেরও অধিক সময় ধরে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন নেলসন ম্যান্ডেলা পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ বিশেষ অতিথিরা সাংবাদিক রাহাদ সুমনের হাতে নেলসন ম্যান্ডেলা পদক (ক্রেষ্ট), সনদ ও উত্তরীয় তুলে দেন। বিশ্ব শিশুকন্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন ও সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, আবৃত্তি, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, আইইউবিএটি'র প্রফেসর ড.এম এ সাত্তার, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, গাজিপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাশিদা আফরোজা, দেশরক্ষা আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সারোয়ার হোসেন,
দেশ বরণ্যে নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শেরেবাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন,বিশিষ্ট সুরকার ও গীতিকার মাসুদ রহমান মিল্কী, সিরাজগঞ্জের সাবেক চেয়ারম্যান মোঃ মতিউর রহমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক ও উপস্থাপক মঞ্জুর হোসেন ঈসার প্রাণবন্ত সঞ্চালনায় সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন স্বাগত বক্তৃতা করেন।
এদিকে সাংবাদিক রাহাদ সুমন নেলসন ম্যান্ডেলা পদক পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments