ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকারী কমিটি আজ ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। জাসদের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের অপচেষ্টা চালালে দেশে রাজনৈতিক বিরোধ, বিভক্তি, বিভাজন, উত্তেজনা তীব্রতর হবে এবং দেশ দীর্ঘ মেয়াদি গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নিপতিত হবে। জাসদের বিবৃতিতে বলা হয়, চিহ্নিত ও আত্মস্বীকৃত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তুষ্ট করতেই অন্তর্বর্তীকালীন সরকার, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত ও ৩০লক্ষ শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের অপপ্রায়স পেয়েছে। জাসদের বিৃতিতে, মহান মুক্তিযুদ্ধের মধ্যমে মীমাংসিত বিষয়সমূহকে অমিমাংসিত করার সকল অপপ্রায়স রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments