ডেস্ক রিপোর্ট: রাস্তায় চলছে একটি বিলাসবহুল গাড়ি। গাড়ির ছাদে দাড়ি দিয়ে বাঁধা হয়েছে এক তরুণীকে। তরুণীর এক হাত হ্যান্ডকাফে আটকানো। হ্যান্ডকাফের আরেক অংশে রয়েছে গাড়িতে বসা তরুণের হাত। এমনকি তরুণীর মুখও আটকানো সেলোটেপ দিয়ে। এভাবেই প্রেমিকার ভালোবাসার পরীক্ষা নিয়েছেন এক যুবক।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সোশ্যাল ইনফ্লুয়েন্সার সের্গেই কোসেনকো ‘প্রেমের পরীক্ষা’ নেওয়ার ওই ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ওই পোস্টের কমেন্ট সেকশনে সের্গেই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ওই স্টান্টটি শুধুমাত্র ট্রাস্ট টেস্ট বা বিশ্বস্ততার পরীক্ষার জন্যই করা হয়েছে। অনেক যুগল বিভিন্নভাবে বিশ্বস্ততার পরীক্ষা নিয়ে থাকেন বলেও কমেন্ট জানান তিনি।
অবশ্য তার এই ব্যাখ্যা মোটেও মনোপূত হয়নি নেটিজেনদের। হতভম্ব নেটিজেনরা ওই ভিডিও দেখে ভীষণ ক্ষেপেছেন। নানা নেতিবাচক মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।
এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে মস্কো স্টেট ট্রাফিক পরিদর্শকরা। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে তারা।
ওই ভিডিওতে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments