মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০জুন ২০২৫) নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ১০টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেত্রকোনা ১০টি উপজেলায় মোট ১১২৮৮ জন ভোটারের মদ্যে ৮৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে ২১ জুন শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন মোটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিক হাওলাদার।
নির্বাচনে মোঃ আব্দুল জলিল গরুর গাড়ি প্রতীকে ৫৩০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকট তম প্রতিদ্বন্ধি মোঃ সিদ্দিকুর রহমান চাকা প্রতীকে পান ২৪৮৭ ভোট।
এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম হারিকেন প্রতীকে ৪৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সুলতু মিয়া বালতি প্রতীকে পান ৩৩৯২ ভোট।
এছাড়াও মোটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবে মোঃ শেখ সেলিম, সহ সভাপতি মোঃ বজলুল রহমান, যুগ্ম সম্পাদক তরিফুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সাদেক খান, প্রচার সম্পাদক নিজাম হোসেন ভূইয়া, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ শামিম নির্বাচিত হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments