দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া ঈদগাহ মাঠে মাদক ব্যবসায়ী আকিদুল ও সেন্টু পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলগাথুয়া সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী সেন্টু তার লোকজন নিয়ে বিলগাথুয়া ঈদগাহ মাঠে অবস্থান করছিল। এসময় মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সীমান্তের অপর শীর্ষ মাদক ব্যবসায়ী আকিদুলের নেতৃত্ব লালন, সান্টু, ঝন্টু ও মিন্টু সহ ১০-১২ জন সশস্ত্র অবস্থায় ঈদগাহ মাঠে সেন্টুর লোকজনের উপর অতর্কিত হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে একে অপরকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে রাজিব (২৫), মঞ্জু (৫০), মিলন (৪০) ও কাবের (৫০) আহত হয়। এরা সকলে মাদক ব্যবসায়ী সেন্টুর লোকজন। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কাবের ও মঞ্জুর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, বিলগাথুয়া সীমান্তে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments