ডেস্ক রিপোর্ট: আজ সকাল ১০ টায় গণফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভা ঢাকাস্থ পুরানা পল্টন দলীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, গ্যাস, বিদুৎ সহ জ্বলানী তেলের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। তিনি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাস, বিদুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবীতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যেগ গ্রহণ করতে হবে। এলক্ষ্যে তিনি সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ, শাহ নূরুজ্জামান, সেলিম আকবর প্রমূখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments