অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব শাখা থেকে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরী) সরবরাহের জন্য প্রতিষ্ঠান আহ্বান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি সংস্কার বোর্ড-এর নির্দেশনা এবং “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫” অনুসরণ করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর আওতায় ফরিদপুর জেলার ৯টি উপজেলা ভূমি অফিসে ক্যাটাগরি-৫ অনুযায়ী মোট ৯ জন নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে এটি সরাসরি ব্যক্তিগত নিয়োগ নয়; সরকার অনুমোদিত ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহ করা হবে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জেলা প্রশাসক, ফরিদপুর-এর অনুকূলে এক হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দরপত্র সংগ্রহ করতে হবে। দরপত্রের ফটোকপি গ্রহণযোগ্য হবে না। পূরণকৃত দরপত্র ৫ মার্চ ২০২৬ দুপুর ১টার মধ্যে সিলগালা খামে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় জমা দিতে হবে। একই দিন দুপুর আড়াই টায় উপস্থিত দরদাতাদের সামনে দরপত্র খোলা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেবাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ ন্যূনতম ৫ শতাংশ নির্ধারিত। নিরাপত্তা প্রহরী নিয়োগের ক্ষেত্রে আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বৈধ ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন সনদ, আয়কর সনদ এবং সরকারি প্রকল্পে কমপক্ষে তিন বছরের জনবল সরবরাহের অভিজ্ঞতার প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক।
চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে। প্রয়োজনবোধে নিয়োজিত কর্মী পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের পরই জনবল কাজে নিয়োজিত করা যাবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে যে কোনো দরপত্র গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments