উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট নামক স্থানে সাকুরা পরিবহন ও ইট বহনকারী নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় নসিমন গাড়ির চালক শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার(২৮) ও হেলপার ইউসুফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার(২০) ঘটনা স্থলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। ঘটনাটি ঘটে আজ রবিবার ২৪ শে ডিসেম্বর সকাল পৌনে ৭ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট নামক স্থানে। স্থানীয় সূত্রে জানাযায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো -ব- ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশ্য ১০ জন যাত্রী নিয়ে উজিরপুরের মুন্ডপাশার প্রজেক্ট এলাকা নামক স্থানে পৌছলে অপরদিক থেকে আসা ইট বহনকারী নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নাসিমন গাড়িটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে যায়। সাকুরা পরিবহনটি সামনের দিকে দুমড়ে মুচড়ে সড়কের পাশে বড় বড় গাছের ভিতর ডুকে যায়। এসময় সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। উজিরপুর থানার ফয়ার সার্ভিস, পুলিশ, ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ী চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন অভিযোগ পেলে তদন্তকরে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments