মো.পাভেল ইসলাম রাজশাহী: গভীর শোক-শ্রদ্ধায় জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু নেতৃত্বে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন,মহানগর সহ- সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,জাতীয় যুবজোট মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন,
সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে যে কলঙ্ক লেপন করা হয়েছিল বাঙালির ভাগ্য ললাটে, এরই ধারাবাহিকতায় পঁচাত্তরের ৩ নভেম্বরের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ড রাজনৈতিক ঘটনা প্রবাহে আরেকটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল। এ হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ হারিয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নসারথি এবং বিশ্বস্ত সৈনিকদের।
নেতৃবৃন্দ আরো বলেন, ৩ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যসূচিতে লিপিবদ্ধ করার আহ্বান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments