সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ
প্রকৌশলী আবুল কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই।’
সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ওমর ফারুক,উপাধ্যক্ষ সেলিম আহমেদ, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক/কেমিস্ট্রি) ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা দুর্গা চরণ রায়,ইন্সট্রাক্টর (নন-টেক/কেমিস্ট্রি) ও গ্রুপ সম্প,রোভার স্কাউট শহিদুল ইসলাম,ইন্সট্রাক্টর (নন-টেক/গণিত) ও সভাপতি পলিটেকনিক শিক্ষক সমিতি স্থানীয় শাখা আব্দুল কাইয়ুম,ইন্সট্রাক্টর (নন-টেক/হিসাব বিজ্ঞান) ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আজিজুর রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments