স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা ও আংশিক কদমতলী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশীদ মুন্না আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ৪৮নং ওয়ার্ডের ৪নং বিবির বাগিচা গেইট থেকে তিনি এ প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন গেসু, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক বাকের, সাধারণ সম্পাদক এ কে খান জয়, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম আহমেদ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, এস এম আলী হোসেন রানা, ইসমাইল হোসেন, ফরহাদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। হারুনর রশীদ মুন্না আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিনে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে সকল ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। তিনি বলেন, আমি আপনাদের কাছে শেখ হাসিনার পক্ষ থেকে এসেছি। জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে আপনাদের সেবা করার জন্য আমাকে মনোনীত করেছে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের সেবক হিসেবে কাজ করার আগ্রহ নিয়ে এসেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। জাতির পিতার একজন আদর্শের কর্মী হিসেবে আমি মানুষের সে প্রত্যাশাগুলো পূরণ করতে চাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments