উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ( কাজী সমিতির ) উপজেলা কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় পৌর সভার মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ শাফায়াত হোসেন খান কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক কাজী ওয়ালিউর রহমান ওলি, জেলা সহ সভাপতি কাজী আঃ হালিম জমিদার, জেলা সহ সভাপতি কাজী ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আঃ কাদের, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা কাজী আঃ রহিম বেপারি, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম রায়হান, ওটরার কাজী মাও খলিলুর রহমান, সাতলার কাজী মাও আঃ জলিল, বামরাইলের কাজী আবু ছালে জাফর, হারতার কাজী মাও আব্দুস সত্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী ওয়ালিউর রহমান ওলি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এবং সম্পুর্ন গনতান্ত্রিক প্রকৃয়ায় ভোটের মাধ্যমে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বড়াকোঠা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আঃ রহিম বেপারি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শোলক ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ নুরুল আমিন সোহেল। এই কমিটি আগামী ২০২৫ ও ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments