ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী। রোববার বিকেলে ৩টার দিকে ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে কেন্দ্রীয় পাঁচ দফা দাবি পেশ করে বক্তারা বলেন, শিক্ষা দিবসের ছাত্রবান্ধব কর্মসূচির ওপর পুলিশি হামলার ন্যাক্কারজনক। এই হামলায় পাঁচজন গুরতরসহ অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মুর্শেদ প্রমুখ। এসময় শাখা ছাত্র মৈত্রীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার ঢাকায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাঁধা ও হামলার শিকার হন সংগঠনটির নেতাকর্মীরা। এতে অন্তত দশজন আহত হন। এরই প্রতিবাদে সারাদেশে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন তারা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments