সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহিন্দ্র গাড়ির (ট্রাক্টর) ধাক্কায় শেখ কামাল(৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকার শেখ সুরুজের ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ কামাল দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। আজ দুপুরে কাঁচারিপাড়া বাজার থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন। পথে সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পেছনে দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) তাকে চাপা দেয়। এতে সে ঘটনা স্থলেই মারা যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments