ডেস্ক রিপোর্ট: নিত্যপণ্যের দাম কমানো, সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত ও ঋণখেলাপিদের কাছে থেকে টাকা উদ্ধার, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারর অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দেশব্যাপী পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ ১১ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (সার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে মুক্তবাজারের নামে লুটপাটের ধারার দেশ পরিচালিত হওয়ায় সংকট তীব্র হয়েছে। দুঃশাসনের অবসানের সাথে ব্যবস্থা বদলের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।
এ জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিজ নিজ দাবিতে সংগঠিত হয়ে রাজপথে নামার আহ্বান জানান হয়।
সভায় বলা হয়, সরকার সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা না নিয়ে দুর্ভিক্ষের হুমকি দিয়ে এক শ্রেণির লুটেরাদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে, নিজেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। লুটের টাকা উদ্ধার করেছে না, আইএমএফ এর কাছে থেকে শর্তযুক্ত ঋণ নিয়ে দেশকে আরও ঋণের জালে আবদ্ধ করে ফেলছে।
সভায় সভা সমাবেশে বাধাদান, মিথ্যা মামলা, হুমকি ধামকি ও নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, স্বৈরাচারী আচরণ করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনকালীন সময়ের নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানানো হয়।
সভায় ১৫ থেকে ৩০ নভেম্বর ঢাকা মহানগরে এলাকায় এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভ এর কর্মসূচি নেওয়া হয়। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেবেন।
এসব দাবিতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ এর কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments