জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১৬পিস স্বর্ণের বার সহ অহিদুজ্জামান (৩৫) নামের এক যুবক আটক হয়েছে। সে কলারোয়া উপজেলার
কেঁড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে। বৃহস্পতিবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিদাস ঠাকুর আশ্রম সংলগ্ন রাস্তা থেকে তাকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় তার কাছ থেকে ১কেজি ৮শ’৫৭গ্রাম ওজনের ১৬পিস স্বর্ণ উদ্ধার করে। আটককৃত অহিদুজ্জামান তার ইজিবাইক চালিয়ে ওই স্বর্ণ ভারতে পাচার করার জন্য সীমান্তে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে সে জানিয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাঁকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল হরিদাস ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১কোটি ৫৯লাখ ৭০হাজার ২০০ টাকা মূল্যের ১কেজি ৮শ’৫৭ কেজি ওজনের ১৬টি
স্বর্ণের বার এবং একটি ইজিবাইকসহ অহিদুজ্জামানকে আটক করে। আটক অহিদুজ্জামানকে ইজিবাইকসহ কলারোয়া থানা পুলিশে সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments