মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে অবস্থিত ঐতিহ্যবাসী গ্লোবাল এডুকেশন সেন্টারে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) গ্লোবাল এডুকেশন সেন্টারের নিজস্ব অফিস কক্ষে এ ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক মো: জাহাঙ্গীর কবির (টিপু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
দোয়া মাহফিলে বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ এর সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জাহাঙ্গীর কবির টিপু বলেন, প্রায় দুই যুগ ধরে গোপালগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্বল্প বেতনে পড়াই। অভিভাবকদের স্বপ্ন পূরণে তাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। এছাড়া এখানে বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পার্টটাইম জব করে উচ্চ শিক্ষা অর্জনেরও সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সাফল্য ও গৌরবে শিক্ষার আলো ছড়াচ্ছে গোপালগঞ্জ সদর উদয়ন রোডে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টার। ২০০৪ সালে থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর কবির টিপু। এখানে শিক্ষা গ্রহণ শেষে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments