আজ মহান বিজয় দিবস
স্টাফ রিপোর্টার: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে। এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের প্রথম প্রহর থেকেই ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার মুক্তিযেদ্ধে বীর শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করার পর মন্ত্রী পরিষদ, বিদশী কুটনীতিকগন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্ফণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনী পূর্বঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের লড়াইয়ের অবসান ঘটে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে চূড়ান্ত বিজয় অর্জন করে।
১৯৭২ সালে ২২ জানুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের প্রতিবছর ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই থেকে প্রতিবছর জাতীয় দিবস হিসেবে পালন হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
মহান বিজয় দিবসে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments