পাভেল ইসলাম মিমুল রাজশাহী: স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁপা অঞ্চল রাজশাহীর আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-
ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। চাঁপা অঞ্চল রাজশাহী আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল,হ্যান্ডবল,কাবাডি,দাবা ও সাঁতার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়বৃন্দ অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন,সুস্থ দেহে সুন্দর মন। সুস্থ ও সুন্দর জীবনের জন্য লেখাপড়ার পাশাপশি অবশ্যই খেলাধুলা করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র মুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ফুটবল প্রতিযোগিতার আয়োজনে ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে আমাদের সাফল্য বয়ে এসেছে। বিদ্যালয় পর্যায়ে ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল,ক্রিকেট,দাবা,সাঁতার সহ বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, এশহরে যারা নতুন এসেছো তারা পরিচ্ছন্ন,সবুজ,আলোক ছলমলে এ নগরী ঘুরে দেখবে। আর এ সকল উন্নয়নের রূপকার রাজশাহীর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি প্রতিনিয়ত এ নগরীকে সুন্দর রূপে সজ্জিত করতে কাজ করছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান শাহ। উদ্বোধনকালে রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments