স্টাফ রিপোটার: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একটি গোষ্ঠীর মূল কাজ হলো কুতথ্য, গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা। এদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাবে, নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় ঠেকানো যাবে না।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সুশাসনের লক্ষ্যে কুতথ্য প্রতিরোধ করি' শীর্ষক জাতীয় সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, ইদানীং অনেক নিউজপোর্টালে দেখা যায়, হেডলাইনের সাথে ভিতরের সংবাদের কোনো মিল নেই। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। সংবাদ লেখার ক্ষেত্রে শুধু ক্লিকবেইজড সাংবাদিকতা না করে, সবার জন্য মঙ্গল হয়, এমন হেডলাইন দিতে হবে। তিনি আরো বলেন, এ ধরনের সভা সেমিনার যত বেশি হবে ততবেশি আমরা গুজব, কুতথ্য থেকে রক্ষা পাবো।
নৌপ্রতিমন্ত্রী বলেন, যারা কুতথ্যগুলো সমাজে ছড়ায় তাদের উদ্দেশ্য আছে। তারা সামাজিক রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কাজগুলো করছে। বাংলাদেশে দুটো মতাদর্শ আছে। একটা হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আরেকটি হলো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। যারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের থেকে সাবধান থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা অসত্য কথা বলে তাদেরকে আমাদের চেয়ে অনেক বেশি মেধার ব্যবহার করতে হয়। তাদের প্রতিরোধ করাও কঠিন। তবে আমরা কুতথ্য, গুজব নিয়ে যত আলোচনা করবো তত কুচক্রী মহল, সুবিধাবাদী গোষ্ঠী দূর্বল হয়ে পড়বে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও আইইডিসিআরের উপদেষ্টা ডা মোসতাক হোসেন, ভারতীয় গণমাধ্যমের কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ইমক্যাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড ফাতেমা ইয়াসমিন, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা, একশন এইডের ব্যবস্থাপক নাজমুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক শাহানা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলকামা আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তানিয়া মুস্তারি, জগন্নাথ হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জীবেশ কুন্ডু প্রমুখ।
এর আগে মূল প্রবন্ধ তুলে ধরনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড শান্তনু মজুমদার। তিনি বলেন, কুতথ্য, গুজব, কূটতথ্য ছড়ানোর মধ্যে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। নির্বাচনে নিয়মিতভাবে সব পক্ষই কুতথ্য ও গুজব ছড়ায়। আগামী নির্বাচনেও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর গুজব ছড়ানোর শঙ্কা আছে। এ বিষয়ে দেশের পেশাজীবী সমাজ ও তরুণদের সতর্ক থাকতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments